রংপুরে সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

অবিলম্বে জনদূর্ভোগ লাঘবে চলাচলের অযোগ্য জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে গতকাল শনিবার রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সাতমাথা ট্রাফিক

2026-03-14T16:20:41+00:00
2026-03-14T16:20:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ২১৭)
রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন
X

রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন


অবিলম্বে জনদূর্ভোগ লাঘবে  চলাচলের অযোগ্য জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের দাবিতে গতকাল শনিবার রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে সাতমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ রায়, আমিন উদ্দিন বিএসসি, মসিউর রহমান, মাহফুজার রহমান, আশিকুল ইসলাম, মেহেদী হাসান তরুন,সুবাস রায়, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক, শাহাজাহান বাবু, সাতমাথা দোকান মালিক ব্যবসায়ী  সমিতির সাবেক সভাপতি লতিফ সরকার,সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সেলিম, শিক্ষার্থী তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, জাহাজকোম্পানী-সাতমাথা সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে চলাচল করছে। পুরো সড়কটি খাল-খন্দে পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। প্রায় সময়ই এই সড়কে দূর্ঘটনা ঘটছে। অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নির্বিকার।

সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও কোন অদৃশ্য কারণে নির্মাণ কাজ শুরু হচ্ছে না সেটি আমাদের বোধগম্য নয়। দীর্ঘ দিনেও সড়কটি পুনঃনির্মাণ না করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চরম দায়িত্বহীন ও স্বেচ্ছাচারীতার পরিচয় দিয়েছে।গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও স্থানীয় সরকার বিভাগ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বলতে কিছু নেই। মানুষ দুর্নীতি-লুটপাটে নিমজ্জিত  আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতা দেখতে চায় না।

বক্তারা,জাহাজকোম্পানী-সাতমাথা সড়ক পুনঃনির্মাণের বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ঘোষণা চায়। অন্যথায় ঈদের পর সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy