
X
খেজুর বিতরণ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার
সৌদি বাদশা সালমান মানবিক সাহায্য কেন্দ্রের প্রদত্ত আটঘরিয়া উপজেলার জন্য ১৪৪ প্যাকেট উপহারের খেজুর উপজেলার ৩৭ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাফিজিয়া, এতিমখানা ও মাদ্রাসার মাঝে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন প্রতিষ্ঠানে খেজুর বিতরণ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত এর সাক্ষরিত বিতরন তালিকা থেকে জানা যায় প্রত্যেক কার্টুনে ৮ প্যাকেট খেজুরসহ ১৮ কার্টুন খেজুর মোট ১৪৪ প্যাকেট খেজুর যে সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বিতরণ করা হয়েছে সেগুলো হলো- মাছপাড়া ইউনিয়নের ৮ প্রতিষ্ঠান যথাক্রমে নওদাপাড়া তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আলহাজ্ব মমতাজ উদ্দিন সোলেমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নাদুরিয়া ভূইয়া বাজার হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, রোকনপুর আনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পারখিদিরপুর বাহারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা-এতিমখানা ও লিল্লা বোর্ডিং, আর বি বাজার এমদাদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ইসলামপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দারুল কুরআন আফিয়া নিয়ামত মহিলা মাদ্রাসা, চাঁদভা ইউনিয়নের চার প্রতিষ্ঠান হল- সরাবাড়িয়া গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বেরুয়ান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভরতপুর আল-মদিনা শিশু সদন, মিয়াপাড়া মালেকা রফিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, দেবোত্তর ইউনিয়নের ছয় প্রতিষ্ঠান হল- জেজিএমসি জহুরা খাতুন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মতিঝিল সুফিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, গোড়রী হযরত আবু বকর (রা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, পুস্তিগাছা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, পাটেশ্বর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা।
মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, একদন্ত ইউনিয়নের ৭ প্রতিষ্ঠান হল- চৌবাড়িয়া বায়তুল আমান শিশু সদন, চাচকিয়া দারুস সালাম এতিমখানা, কদিম বকদি সোবহানিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা একদন্ত বারইপাড়া ঘাটপাড়া ফুরকানিয়া মাদ্রাসা, কদম বগদি হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা, গোপালপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, চান্দাই গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ প্রতিষ্ঠান হল- যাত্রাপুর বাইতুল শরীফ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, কৈজুরী গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানা, বা ঐকোলা গোরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, গারুলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রাজাপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আটঘরিয়া পৌরসভা ৬ প্রতিষ্ঠান হল- জামিয়া রহমানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা, আল-আমিন শিশু সদন, কন্দপপুর ও রামচন্দ্রপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ধলেশ্বর দাখিল মাদ্রাসা ও এতিমখানা, সাহাপাড়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, রুস্তমপুর হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) বালিকা কওমি মাদ্রাসা।