টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের

2026-03-15T12:17:00+00:00
2026-03-15T12:17:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ১২:১৭ পিএম   (ভিজিট : ১৬২)
টঙ্গীবাড়ীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
X

টঙ্গীবাড়ীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ) বিকেল ৪ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো'র উদ্যোগে কামারখাড়া গ্রামে এ দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা সচিব ও মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য  এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালেশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহেন শাহ।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুল জব্বার, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা,সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy