অনেক দিন সহ্য করেছি, আর পারলাম না : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বিনোদন

শিশুশিল্পী হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ৬ বছর পরই নায়িকা হিসেবে পর্দা কাঁপান।

2026-03-15T15:46:00+00:00
2026-03-15T15:46:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনেক দিন সহ্য করেছি, আর পারলাম না : শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিশুশিল্পী হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ৬ বছর পরই নায়িকা হিসেবে পর্দা কাঁপান। কেবল তাই নয়, মাত্র ১৬ বছর বয়সে মা হন। শ্রাবন্তীর জীবনে সবকিছুই যেন অতি দ্রুত ঘটেছে। ফলে বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। নানা সময়ে এসব নিয়ে ট্রল, নোংরা আক্রমণের শিকারও হয়েছেন। তবে বরাবরই এসব নিয়ে নীরব ভূমিকা পালন করেছেন। 

কিছুদিন আগে শরীরি গড়ন নিয়ে ট্রলের মুখে পড়েন শ্রাবন্তী। বাধ্য হয়ে আইনি পদক্ষেপও নিয়েছেন। এসব বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় সঞ্চালক বলেন, কাজের জন্য ওজন বাড়িয়েও ট্রলের শিকার হয়েছেন। সঞ্চালকের এ কথার প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘অনেক দিন সহ্য করেছি। এবার আর পারলাম না। 

এমনিতেই আমাকে নিয়ে সমালোচনার শেষ নেই। কখনও কিছু বলিনি, এড়িয়ে যাই। খেয়েদেয়ে জীবনে যাদের কোনো কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় তারা এসব করে। সোশ্যাল মিডিয়া মানেই সেখানে নেগেটিভিটি ছড়াতে হবে কেন? পজিটিভ জিনিসও তো আছে।’ 

এত বছরের ক্যারিয়ারে ট্রলিং সয়ে গেছে, এমনটা আগে বলেছিলেন। এ প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘সবকিছু গায়ে মাখতে গেলে মানসিক শান্তিটাই আর থাকবে না। দীর্ঘ দিন কাজের ক্ষেত্রে টিকে থাকতে গেলে নিজেকে ভালো রাখাটা জরুরি। কে আমাকে কী বলল, সেটা নিয়ে ভাবতে বসলে আল্টিমেটলি কাজেরই ক্ষতি। আমার ব্যক্তিগত জীবন নিয়েও মুখরোচক চর্চা হয়। তবে আমি কখনও পাত্তা দিইনি। 

পরোয়া করি না। তবে এবার যা-যা হলো, সেটা সীমা ছাড়িয়ে গিয়েছে। ‘ঠাকুমার ঝুলি’ শিরোনামে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। এতে তাকে নামভূমিকায় দেখা যাবে। এ সিরিজের লুক প্রকাশ্যে আসার পর নেতিবাচক সমালোচনার মুখে পড়েন এই নায়িকা। এসব দেখে দেখে এখন ধৈর্যহারা নায়িকা। গত ২৭ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানান তিনি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy