প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:০৫ পিএম (ভিজিট : ১২৯)

X
ঈদ উপহার বিতরণ
কুমিল্লার মনোহরগঞ্জ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে অসচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলা মানব কল্যাণ সংস্থা এর অফিস থেকে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মানব কল্যাণ সংস্থার সভাপতি মওদুদ আহমেদ জিহাদ বলেন, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, আমরা মানব কল্যাণ সংস্থার ব্যানারে জাতি ধর্ম নির্বিশেষে অসহায় ও হতদরিদ্রদের পাশে থেকে মানুষের কল্যাণে সমাজ উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছি। অসহায় ও হত দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আজকের এই ঈদ উপহার বিতরণ সামান্য একটু প্রয়াস। সকলের সহযোগিতা এবং দোয়ায় আমরা আর বড় পরিসরে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।
এ সময়ে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ মুক্তার হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নোমান, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সহ কার্যকারী সদস্যবৃন্দ।