প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম (ভিজিট : ৫১)

X
প্রতীকী ছবি
রংপুরে দেড় বছর ছেলে শিশু সন্তান জয়দেব ঘোষকে গলা টিপে করে হত্যার পর মা সূচনা ঘোষ (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় নগরীর সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে মা ও শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সূচনা ঘোষ তার দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে নিজে আত্মহত্যা করেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের স্বামী শঙ্কর ঘোষ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তাকে এ বিষয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার ধারণা, মানসিক অবসাদগ্রস্ত থেকেই ছেলেকে হত্যা করে তার স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন।
ওসি আতাউর রহমান জানান, অভাব অনটন ও পারিবারিক অশান্তিতে ছিল পরিবারটি। তবে পারিবারিক কলহ থেকে নাকি মানসিক অসুস্থতার কারণে অনাকাঙ্কিত ঘটনাটি ঘটছে তা তদন্তের পর জানা যাবে