নিখোঁজের পরদিন প্রতিবেশীর ছাদে মিলল শিশুর মরদেহ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদ থেকে আজ রবিবার দুপুরে আব্দুর রহমান (আব্দুল্লাহ) (৬) নামে এক

2026-03-15T17:16:32+00:00
2026-03-15T17:16:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজের পরদিন প্রতিবেশীর ছাদে মিলল শিশুর মরদেহ
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৬৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বিল্ডিংয়ের ছাদ থেকে আজ রবিবার দুপুরে আব্দুর রহমান (আব্দুল্লাহ) (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে, উপজেলা চর মরজাল দক্ষিণপাড়া এলাকায়। নিহত শিশুটি ওই এলাকার প্রবাসী শুক্কর আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হন শিশু আব্দুর রহমান। পরে শিশুটির খোঁজে এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চাওয়া হয়। তবে দিন পেরিয়ে রাত নেমে আসলেও মিলেনি সন্ধান। পরে নিখোঁজ সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এদিকে  রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মীয়মান একটি বিল্ডিংয়ের পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এককোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।


মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইসি ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত করেছে বলে জানান রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ।


নিহতের মা সুমি বেগম জানান, আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিলো। কোথাও খুঁজে না পেয়ে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে পাওয়া গেছে মরদেহ। তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে এ ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি তিনি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy