যমুনা ব্যাংক শেরপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার শেরপুর

সারাবাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে যমুনা ব্যাংক লিমিটেডের শেরপুর শাখার উদ্যোগে ব্যাংকের সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য

2026-03-15T19:36:01+00:00
2026-03-15T19:36:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনা ব্যাংক শেরপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
ষ্টাফ রিপোটার শেরপুর
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২০০)
যমুনা ব্যাংক লিমিটেড শেরপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল
X

যমুনা ব্যাংক লিমিটেড শেরপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে যমুনা ব্যাংক লিমিটেডের শেরপুর শাখার উদ্যোগে ব্যাংকের সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এই ইফতার মাহফিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

১৫ মার্চ  রোববার সন্ধ্যায় শেরপুর নিউমার্কেট নিউ হোটেল আলীশান রেষ্টুরেন্ট এ ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র  ফজলুল হক তারা, এডভোকেট মুখলেছুর রহমান আকন্দ, এডভোকেট আতাহারুল ইসলাম সাধারন সম্পাদক শেরপুর জেলা আইজীবী সমিতি শেরপুর , মোঃ সাইফুল ইসলাম স্বপন সহ, শেরপুর জেলা বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  ।

 শেরপুর জেলা শাখার ব্যবস্থাপক মুশফিকুল হক  ( লিটন) এর ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে যমুনা ব্যাংক শেরপুর শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ব্যাংকের গ্রাহকরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা যমুনা ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ব্যাংক ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীরা একসাথে ইফতার করেন।সার্বিকভাবে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয় এবং ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy