প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:০৮ পিএম (ভিজিট : ১৭৮)

X
নরসিংদীর শিবপুরে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত তিন শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করেছেন ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন।
ঈদ উপহার গ্রহণ করেন শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের শাষপুর গ্রামের শহীদ সিয়ামের মা মরিয়ম বেগম, সাধারচর ইউনিয়ন এর দক্ষিণ সাধারচর গ্রামের শহীদ তামিদ হৃদয়ের পিতা তমিজউদদীন মীর ও মা রুমি আক্তার ও পুটিয়া ইউনিয়ন এর মুনন্সেফেরচর গ্রামের শহীদ সুজনের মা সালেহা বেগম।
ঈদ সামগ্রী পেয়ে শহীদ পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্যরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।