অকারণে চুমুর দৃশ্য, নির্মাতার বিরুদ্ধে নায়িকার বিস্তর অভিযোগ

বিনোদন ডেস্ক

বিনোদন

২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমার দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী জেরিন খানের। এরপর ‘হেট স্টোরি-৩’ ও

2026-03-16T16:03:13+00:00
2026-03-16T16:03:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অকারণে চুমুর দৃশ্য, নির্মাতার বিরুদ্ধে নায়িকার বিস্তর অভিযোগ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৮৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমার দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী জেরিন খানের। এরপর ‘হেট স্টোরি-৩’ ও ‘হাউসফুল-২’ সিনেমায় অভিনয় করে বলিউডে আলাদাভাবে পরিচিতি পান তিনি। তবে ‘হেট স্টোরি ৩’- এর সাহসী দৃশ্যে অভিনয়ের পর থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। শুধু তাই নয়, ‘আকসার-২’ সিনেমাতেও নাকি অকারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল তাকে। সম্প্রতি এসব অভিজ্ঞতা নিয়েই মুখ খুলেছেন জেরিন খান।

সম্প্রতি পূজা ভাটের পডকাস্টে হাজির হয়ে জেরিন বলেন, ‘হেট স্টোরি ৩’ সিনেমায় অভিনয় করার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, আমি অভিনয় পারি না বলেই  পোশাক খুলে অভিনয় করছি।’ ‘আকসার-২’ সিনেমার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অভিনয়ের প্রস্তাবে রাজি হলেও তখন ধারণা ছিল না তার সামনে কী অপেক্ষা করছে। অর্থাৎ হুট করেই স্ক্রিপ্ট পাল্টে যায়। সংযোজন হয় অন্তরঙ্গ দৃশ্যে।

জেরিন বলেন, ‘আমাকে বলা হয়েছিল সিনেমায় খুব বেশি সাহসী দৃশ্য থাকবে না। কিন্তু শুটিং শুরু করার পর বুঝতে পারি, বিষয়টি সম্পূর্ণ আলাদা। প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল। শুধু তাই নয়, হঠাৎ করেই আমাকে অন্তর্বাস পরে শুটিং করতে বলা হয়। তখন বুঝতে পারি, আমাকে যে চিত্রনাট্যের কথা বলা হয়েছিল, বাস্তবে তা হচ্ছে না।’

অভিনেত্রীর দাবি, তিনি বিষয়টি পরিচালককে জানিয়েছিলেন। জেরিন বলেন, ‘দৃশ্যের প্রয়োজন হলে এমন অভিনয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমাকে সম্পূর্ণ ভিন্নভাবে গল্পটি বোঝানো হয়েছিল। পরে যখন ‘হেট স্টোরি ৩’ ব্যবসায়িকভাবে সফল হলো, তখনই যেন সবকিছু বদলে গেল।’

এই মতবিরোধের জেরে নির্মাতাদের সঙ্গে তার মনোমালিন্যও তৈরি হয় বলে জানান জেরিন। তবে পেশাদারিত্বের কারণে মাঝপথে শুটিং ছেড়ে যাননি তিনি। জেরিনের কথায়, ‘সবকিছু সহ্য করেও কাজটি শেষ করি। কারণ মাঝপথে শুটিং ছেড়ে দেওয়া পেশাদার আচরণ নয়। কিন্তু শেষ পর্যন্ত ছবির স্পেশাল স্ক্রিনিংয়েও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি।’ 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy