সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ৫২)

X
মিজান চৌধুরী
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
সোমবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তাঁর হাতে দায়িত্ব অর্পন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান৷
এর আগে রবিবার দেশের ৪২ টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। সুনামগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।