বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থী হবে এক

2026-03-16T20:48:21+00:00
2026-03-16T20:48:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ীরা আগামীর বাংলাদেশ গড়বে: জামায়াত আমীর
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৭৩)
জামায়াত আমীর
X

জামায়াত আমীর

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা। শুধু শিক্ষকের দেয়া পা‎ঠ্যসূচি অনুসরণ করা নয় বরং ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর প্রতিটি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবে। 

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালমনাই এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীরে জামায়াত বলেন, তা'মীরুল মিল্লাত প্রতিষ্ঠা হয়েছিল মূলত: ইমানদার, দেশপ্রেমিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ, তা আস্তে আস্তে পূরণ হতে চলেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই গর্বিত প্রতিষ্ঠানের তিনজন ছাত্র জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। দ্বীনের কল্যাণে ও জনগণের কল্যাণে আওয়াজ তোলার এবং কাজ করার সুযোগ পেয়েছেন। এজন্য মহান আল্লাহর দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন আগামীতে তারাই বাংলাদেশ। নতুন বাংলাদেশ তারাই বিনির্মাণ করবেন।

এসময় ২৪এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার যেসকল ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী সিবগাতুল্লাহ সিগবাহ।  

এসময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের এমপি আঃ হান্নান মাসুদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy