সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

সাঁথিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা

2026-03-17T13:10:52+00:00
2026-03-17T13:10:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৩২৭)
সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ করছেন ইউএনও রিজু তামান্না
X

সাঁথিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ করছেন ইউএনও রিজু তামান্না

সাঁথিয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান মোমেনের মাধ্যমে প্রায় ৭ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার সভাপতিত্বে বক্তব্য দেন এমপির প্রতিনিধি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর আমির মাওলানা আব্দুল গফুর এবং সাঁথিয়া প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী ফারুক হোসেন।

এ সময় উপজেলা জামায়াতের আইন, প্রশাসন ও তারবিয়াত সম্পাদক মেহেদী হাসান এবং উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মুহতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy