বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২ টায়

2026-03-17T13:51:11+00:00
2026-03-17T13:51:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৬৬)
সালথায় বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ করা হয়েছে।
X

সালথায় বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ করা হয়েছে।

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে অটোভ্যান বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় সালথা বাইপাস সড়কে আই লাভ চত্বরে জামায়েত ইসলামীর আয়োজনে গট্টি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের হতদরিদ্র এলেম শেখকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটা নতুন অটোভ্যান প্রদান করা হয়। 

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা আমীর মাওলানা আবুল ফজল মুরাদ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসান গট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি তুফাজ্জেল হোসেন, গট্টি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী নেতা মোঃ ওয়ালী উজ্জামান প্রমূখ।

সালথা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অটোভ্যানটি উপহার হিসেবে পেয়ে এলেম শেখ বলেন, আমি একজন হতদরিদ্র অসহায় মানুষ, আমার শারীরিক সমস্যার কারণে আমি ভারী কোন কাজ করতে পারি না, যেকারণে আমার সংসার ও আমি চালাতে পারছিলাম না। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অটোভ্যান টি পেয়ে আমি খুবই আনন্দিত। এই ভ্যানটি চালিয়ে আমি আমার পরিবারের অভাব অনটন দুর করে স্বাবলম্বী হতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়েত ইসলামী সালথা শাখার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy