অশ্লীলতার সব সীমা অতিক্রম, বিতর্কে সঞ্জয় ও নোরার গান

বিনোদন ডেস্ক

বিনোদন

আসন্ন বলিউড সিনেমার একটি গানে চরম অশ্লীল কথা থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। সঞ্জয় দত্ত

2026-03-17T15:22:44+00:00
2026-03-17T15:22:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অশ্লীলতার সব সীমা অতিক্রম, বিতর্কে সঞ্জয় ও নোরার গান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ১৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আসন্ন বলিউড সিনেমার একটি গানে চরম অশ্লীল কথা থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত এই সিনেমার ‘সারকে চুনার তেরি সারকে’ শিরোনামের গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। সাধারণ শ্রোতাদের পাশাপাশি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও পরিচালক আরমান মালিকও গানটির কুরুচিপূর্ণ কথা নিয়ে কড়া সমালোচনা করেছেন। 

সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটিতে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’- এর মতো চরম আপত্তিকর কথা ব্যবহার করা হয়েছে। গানটি প্রকাশের পরপরই তা ভাইরাল হতেই নেটিজেনদের বড় অংশ লিরিকের ধরনে বিরক্ত। বর্তমান সময়ে এমন নিম্নমানের ও অশ্লীল ভাষার গান কেন তৈরি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক মাধ্যমে গানটি নিষিদ্ধ করারও দাবি তুলেছেন কেউ কেউ।

এই বিতর্কে যোগ দিয়ে সংগীতশিল্পী আরমান মালিক রীতিমতো হতবাক। লিখেছেন, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য গানটি আরও একবার শুনতে বাধ্য হয়েছিলাম। আরমানের এই প্রতিক্রিয়া গানটির বিরুদ্ধে চলা জনমতকে আরও জোরালো করেছে।

যদিও ভিডিওতে নোরার নাচের দক্ষতার প্রশংসা করেছেন তার ভক্তরা, তবে মূলধারার সংগীতে এমন ‘অশ্লীলতা’ মেনে নিতে পারছেন না অধিকাংশ নেটিজেন। তাদের মতে, বিনোদনের নামে এমন কুরুচিপূর্ণ বিষয়বস্তু সুস্থ সংস্কৃতির পরিপন্থী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy