প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:৫৩ এএম (ভিজিট : ১১৫)

X
শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুরের সালথায় ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন।
কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বৈশ্বিক সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার সময়। জনগণের মধ্যে কোনো বিভেদ নেই, নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ বা সংঘাতে জড়ানোর সময় এখন নয়, বরং কাজ করার সময়।
মঙ্গলবার (১৭ মার্চ) সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বজুড়ে চলমান সংঘাতের কারণে মানুষের ক্ষতি হচ্ছে। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান দিতে পারে না; বরং কূটনৈতিক আলোচনাই টেকসই সমাধানের পথ।
তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর, অ্যাড. আজিজুর রহমান লিটন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।