আবারও রোম্যান্সে ফিরছেন শাহরুখ খান, ‘ম্যায় হুঁ না’-ধাঁচে আসছে নতুন সিনেমা

বুলেটিন ডেস্ক

বিনোদন

দীর্ঘ এক দশক পর আবারও ফিরছেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান তার চেনা রোম্যান্টিক অবতারে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা

2026-03-18T13:26:29+00:00
2026-03-18T13:26:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও রোম্যান্সে ফিরছেন শাহরুখ খান, ‘ম্যায় হুঁ না’-ধাঁচে আসছে নতুন সিনেমা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ১৮৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

দীর্ঘ এক দশক পর আবারও ফিরছেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান তার চেনা রোম্যান্টিক অবতারে।  ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিং সিনেমার কাজ শেষ করেই নতুন এক মেগাবাজেট রোম্যান্টিক প্রজেক্টে হাত দিতে যাচ্ছেন এই সুপারস্টার। এতে করে ভক্তদের দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে জানা গেছে।

২০২৩ সালে পাঠান ও জওয়ান দিয়ে বক্স অফিস কাঁপালেও সেই সিনেমাগুলোতে অ্যাকশনের দাপটই বেশি ছিল। এবার সম্পূর্ণ ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে ফিরতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, ইতোমধ্যে একাধিক লেখক ও পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন শাহরুখ। একটি চিত্রনাট্য তার পছন্দ হয়েছে, যা তার ক্যারিয়ারের জনপ্রিয় সিনেমা ম্যায় হুঁ না-এর ধাঁচে তৈরি হতে পারে। এমনকি এটি ওই ছবির সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

এই প্রজেক্ট পরিচালনার দায়িত্ব পেতে পারেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা ফারহা খান।

সাম্প্রতিক সময়ে একের পর এক অ্যাকশন সিনেমায় কাজ করতে গিয়ে শারীরিকভাবে বেশ চাপে পড়েছেন শাহরুখ। স্টান্ট ও কঠোর শুটিংয়ের কারণে চিকিৎসকদের কাছ থেকেও বিশ্রামের পরামর্শ পেয়েছেন তিনি। তাই শরীরের ওপর চাপ কমাতেই রোম্যান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

তবে এটি শুধু সাধারণ প্রেমের গল্প নয় বরং পরিণত বয়সের একটি বাস্তবধর্মী প্রেমের আখ্যান হতে যাচ্ছে। সবচেয়ে বড় চমক হতে পারে, এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে।

চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ২০২৭ সালের শুরুতে শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy