অগ্নিকাণ্ডে দুইটি গরু পুড়ে নিঃস্ব কৃষক রহমান মৃধা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী সরদার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র কৃষক রহমান মৃধার দুটি গৃহপালিত গরু পুড়ে মারা

2026-03-18T15:17:45+00:00
2026-03-18T15:32:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অগ্নিকাণ্ডে দুইটি গরু পুড়ে নিঃস্ব কৃষক রহমান মৃধা
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ৩:৩২ পিএম  (ভিজিট : ৫১)
কৃষক রহমান মৃধার দুটি গৃহপালিত গরু পুড়ে মারা গেছে
X

কৃষক রহমান মৃধার দুটি গৃহপালিত গরু পুড়ে মারা গেছে

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী সরদার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র কৃষক রহমান মৃধার দুটি গৃহপালিত গরু পুড়ে মারা গেছে। 

গত রাতে সংঘটিত এ ঘটনায় তিনি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পরপর দুটি গরুই পুড়ে যায়। এসব গরুই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ এই দুর্ঘটনায় রহমান মৃধা ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এদিকে, ঈদের ছুটি শেষে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রাণীসম্পদ অফিস ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy