নওগাঁর বদলগাছীতে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামময়াতে ইসলামী আয়োজনে ১৮মার্চ বিকাল ৫টায় জামায়াতে ইসলামী অফিস পাঙ্গনে সভা অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সেক্রেটারি আ,স,ম, আবু সায়েম। বিশেষ অতিথি বায়তুল মাল সেক্রেটারি ও বদলগাছী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপার্থী আহসান হাবীব, সভাপতিপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমির মওলানা ইয়াছিন আলী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন হাসানুজ্জামান, ফেরদৌস হোসেন, শহিদুল ইসলাম দবির প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।