যে কারণে চাঁদপুরের গ্রামে দুইদিন আগেই হয়ে গেল ঈদ!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে গতকাল শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এ কারণে এবার ওইসব দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ

2026-03-19T21:00:38+00:00
2026-03-19T21:03:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে চাঁদপুরের গ্রামে দুইদিন আগেই হয়ে গেল ঈদ!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:০০ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ৯:০৩ পিএম  (ভিজিট : ২২০)
এবার ঘটল এমন ব্যতিক্রমী ঘটনা
X

এবার ঘটল এমন ব্যতিক্রমী ঘটনা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে গতকাল শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এ কারণে এবার ওইসব দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ করে আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করবে। ওই রীতি মিলিয়ে বাংলাদেশেরও বিভিন্ন এলাকায় একই দিন ঈদ পালন করে। 

কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম এক ঘটনা। সৌদি আরবেরও একদিন আগে ঈদ উদযাপন করেছে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রায় ৭ জন মুসল্লি।

স্থানীয় মাওলানা আবু বকর সিদ্দিক জানান, ‘নাইজার, মালিসহ অনেক দেশে চাঁদ দেখা গেছে। তাই আজ ১৯ মার্চ আমরা ঈদ উদযাপন করছি।’ 

এছাড়াও সাদ্রা গ্রামের একাধিক স্থানে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

যুক্তি দেখিয়ে তিনি বলেন, সারা দুনিয়ায় চাঁদ যেহেতু একটি তাই ঈদও একই দিনে হবে। 

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মাদ্রাসা শিক্ষক বলেন, ‘মাইকে ঈদ মুবারক শুনে পাশের গ্রাম থেকে গিয়ে দেখলাম সেখানে সত্যিই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।’

উল্লেখ্য, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার উপর ভিত্তিতে আগাম রোজা ও ঈদ উদযাপনের প্রচলন শুরু হয় চাঁদপুরে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ১৯২৮ সাল থেকে দীর্ঘ ৯৮ বছর থেকে রোজা ও ঈদ উযাপন করে আসছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy