প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:৩৯ পিএম (ভিজিট : ৪৯)

X
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তরিক ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তরিক ও আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ব্যস্ত পেশাগত জীবনের ফাঁকে এই আয়োজন প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাথ্রাইল ব্রিজে কিছুক্ষণ আড্ডা, পরে কালিদার পার মফিজের দোকানে চা-চক্র, স্মৃতিচারণ ও হাসি-ঠাট্টায় ভরপুর এই আয়োজন উপস্থিত সবার মাঝে সৃষ্টি করে এক প্রাণবন্ত পরিবেশ। অনেকেই জানান, দীর্ঘ কর্মব্যস্ততার মাঝে এমন একটি মিলনমেলা তাদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি যোগায়।
অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। তারা পেশাদারিত্ব, সততা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য পরিহার করে জনস্বার্থে কাজ করার ওপর জোর দেন।
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ও কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামচুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু,আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বি আকাশ এবং কার্যকরী সদস্য নুর আলম শেখ ও মিরান গাজীসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন, যা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত সমন্বয়কে আরও শক্তিশালী করবে বলে তারা মনে করেন।