প্রথম স্ত্রী রেখে ২ সন্তানের জননীকে অপহরণের অভিযোগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে প্রথম স্ত্রীকে রেখে দুই সন্তানের জননীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে নওশাদ নামে এক

2026-03-24T18:01:23+00:00
2026-03-24T18:01:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম স্ত্রী রেখে ২ সন্তানের জননীকে অপহরণের অভিযোগ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৩৩৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নীলফামারীর কিশোরগঞ্জে প্রথম স্ত্রীকে রেখে দুই সন্তানের জননীকে অপহরণ করে নিয়ে যাওয়ার  অভিযোগ পাওয়া গেছে  নওশাদ নামে এক যুবকের বিরুদ্ধে। 

গতকাল সোমবার সকাল  সাড়ে ১১টার দিকে নীলফামারী সদর  উপজেলার কচুকাটা ইউনিয়নের তিন থানার মোড় নামক এলাকার মামা শশুর  মিজানুর রহমানের বাড়ি থেকে  এ অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায়  ভুক্তভোগীর বাবা মিজানুর রহমান বাদী হয়ে গত সোমবার (২৩মার্চ) বিকেলে নীলফামারী সদর থানায় নওশাদকে প্রধান করে দুই জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

 অভিযুক্ত নওশাদ কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি কাচারি পাড়া গ্রামের আব্দুল  আজিজের ছেলে। অপর সহযোগী বন্ধু মাসুম একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কচুকাটা ইউনিয়নের তিন থানার মোড় এলাকার মিজানুর রহমানের বাড়িতে তার ছোট শ্যালিকার জামাতা  নওশাদ হোসেন ও তার বন্ধু  মাসুমসহ মাইক্রোবাস যোগে দাওয়াত খেতে যান। 

দাওয়াত খাওয়া শেষে অভিযুক্ত নওশাদ ও তার বন্ধু মাসুম ছদ্মনাম পারুল নামে ২ সন্তানের জননীকে জোরপূর্বক মাইক্রো বাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। মিজানুর রহমান তার অভিযোগে আরো বলেন,আমার বিবাহিত মেয়েকে ছোট শ্যালিকার জামাতা ও দুই সন্তানের জনক নওশাদ দীর্ঘদিন যাবত প্রেম -ভালবাসা ও  কু-প্রস্তাবসহ বিয়ের প্রলোভন দেয়। 

আমার মেয়ে বিবাহিত ও তার ঘরে ২ সন্তান রয়েছে। এ মর্মে  তাকে একাধিকবার বারণ করা সত্ত্বেও  আজকে এ ধরনের ঘটনা ঘটিয়ে আমার জামাতার সংসারকে তছনছ করে দিয়েছে। আমার পরিবার থেকে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

এ ব্যাপারে  নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy