বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা! প্রশ্ন নেটিজেনদের

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির এবার বিয়ের মাধ্যমে নতুন জীবনে

2026-03-24T20:48:48+00:00
2026-03-24T20:48:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা! প্রশ্ন নেটিজেনদের
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির এবার বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা রেখেছেন।

বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন মনিকা কবির। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমরা বিয়ে করেছি।”

ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন মনিকা ও ওয়াহিদ জামান। পুরো ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি ।  তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দম্পতিকে শুভকামনা জানালেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিন্নভাবে। মন্তব্যের ঘরে অনেকে জানতে চেয়েছেন, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি মনিকা কোনো বাংলাদেশি নাগরিককে বিয়ে করলেন?

এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা হওয়ার পর মনিকা কবিরকে ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। সেই বিতর্ক পুরোপুরি থিতিয়ে যাওয়ার আগেই বিয়ের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় এলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইন জগতে এবং নতুন করে বিতর্ক-আলোচনার জন্ম দেয়।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy