ঈদের দিনে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ঈদের দিন (২১ মার্চ) তিনি

2026-03-24T21:22:06+00:00
2026-03-24T21:22:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের দিনে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৫৪)
অভিনেত্রী নীলাঞ্জনা নীলা ও কাউসার মাহমুদ সায়ান
X

অভিনেত্রী নীলাঞ্জনা নীলা ও কাউসার মাহমুদ সায়ান


বিয়ে করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ঈদের দিন (২১ মার্চ) তিনি নিজেই বিয়ের খবর প্রকাশ করেন। 

তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নীলা। ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নতুন জীবনের জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এই অভিনেত্রী।

২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নীলা, যেখানে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর নাটকে নিয়মিত কাজ শুরু করেন তিনি। 

পরে বদরুল আনাম সৌদ পরিচালিত গহীন বালুচর চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে নাটক ও সিনেমা দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy