রামগতিতে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেপ্তার- ২

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে আন্তঃজেলা ডাকাত সরদার ও তার এক সহযোগীসহ গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা ডাকাতরা

2026-03-25T16:20:32+00:00
2026-03-25T16:20:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেপ্তার- ২
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ২৫৬)
রামগতিতে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেপ্তার- ২
X

রামগতিতে আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেপ্তার- ২

লক্ষ্মীপুরের রামগতিতে আন্তঃজেলা ডাকাত সরদার ও তার এক সহযোগীসহ গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা ডাকাতরা হচ্ছে দক্ষিণ টুমচর এলাকার জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর ডাকাতের ছেলে ফজলুল হক (ফজলু ডাকাত) এবং চর লক্ষী গ্রামের আজিজুল হকের ছেলে মাহফুজ ঢাকা গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে রামগতি থানা ছয়টি ও হাতিয়া থানা তিনটি মামলাসহ মোট নয়টি ডাকাতিসহ অন্যান্য মামলা রয়েছে। 

বুধবার (২৫মার্চ) ভোর রাতে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফজলুল হক ওরফে ফজলু ডাকাত দীর্ঘদিন ধরে রামগতির বিভিন্ন অঞ্চলে এবং পার্শ্ববর্তী হাতিয়ার উপজেলায় ডাকাতি করে আসছিল সে আন্তজেলা ডাকাত সরদার হিসেবে পরিচিত তার পিতা জাহাঙ্গীর আন্তঃজেলা ডাকাত সর্দার ছিল।মাহফুজের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট থাকায় বাড়িতে থাকেন না তিনি, মেয়ের বিবাহ সংক্রান্ত বিষয়ে বাড়িতে অবস্থান করছিলেন এ খবর পেয়ে পুলিশের বিশেষদল অভিযান চালিয়ে ফজলু ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

রামগতি থানার পুলিশ পরিদর্শক (ওসি) লিটন দেওয়ান জানান, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মাহফুজুল হক ওরফে মাহফুজ ডাকাত তার সহ অন্যান্যদের বিরুদ্ধে ৯টি ডাকাতির মামলা রয়েছে। একাধিক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের উপর নজরদারি রাখা হয়েছে এলাকা না থাকায় ধরা সম্ভব হয়নি। বাড়িতে অবস্থান করছে গোপন সংবাদের খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy