পাইকগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে

2026-03-25T16:24:46+00:00
2026-03-25T16:24:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৪৪)
পাইকগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কপিলমুনি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
X

পাইকগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কপিলমুনি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

খুলনার পাইকগাছায় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। 


দিবসটি উপলক্ষে বুধবার (২৫মার্চ)  সকাল ৮ টায় পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতের জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা,অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, খাদ্য পরিদর্শক দেবলা শীল, এসআই মাসুদ,  প্রভাষক আসাবুর রহমান শিমুল, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, বাবর আলী গোলদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী সাজিদুর রহমান ও অহন রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। 


সভার শুরতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy