আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩০ হাজার টাকা

2026-03-25T17:53:51+00:00
2026-03-25T17:53:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৫৫)
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
X

আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। 

বুধবার (২৫ মার্চ ) সকাল ৬ টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের মহাদীঘি ব্রিজ নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

​জানা যায়, মহাদীঘি গ্রামের কাপড় ব্যবসায়ী শওকত আলম (৫৫) দোকানের মাল ক্রয়ের জন্য সান্তাহার যাওয়ার উদ্দেশ্যে ওই ব্রিজে সিএনজির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ২/৩ জন মোটরসাইকেল আরোহী তাকে ছুরিকাঘাত করে তার নিকট রক্ষিত ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

​আত্রাই থানার এসআই ওবায়েদুল করিম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগের সূত্র ধরে আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy