যে কারণে কারাগারে নাট্য প্রযোজক সরোয়ার

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রাক্তন স্ত্রী ও তার পরিবারের ওপর হামলা, লুটপাট এবং গুরুতর অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া

2026-03-25T18:01:09+00:00
2026-03-25T18:01:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে কারাগারে নাট্য প্রযোজক সরোয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ১০৯)
প্রযোজক সরোয়ার
X

প্রযোজক সরোয়ার

প্রাক্তন স্ত্রী ও তার পরিবারের ওপর হামলা, লুটপাট এবং গুরুতর অসুস্থ সন্তানের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া নাট্য প্রযোজক মো. সরোয়ার জাহানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

গত সোমবার তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-২৪ এর বিচারক আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে তোলা হয়।

এদিন আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গত ১৮ মার্চ ভুক্তভোগী রুকাইয়া তাহসিনা (৩৫) বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন (সি.আর. মামলা নং ১৯৪/২৬)। 

মামলার এজাহারে রুকাইয়া তাহসিনা অভিযোগ করেন, সরোয়ার জাহান তার প্রাক্তন স্বামী। তাদের একমাত্র সন্তান বর্তমানে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হলেও শুরু থেকেই তিনি সন্তানের দায়িত্ব অস্বীকার করে আসছেন। শিশুটির জন্মের পর থেকে চিকিৎসা ব্যয় বহন তো দূরের কথা, কোনো খোঁজখবরও নেননি বলে দাবি করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে শিশুটির ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর চিকিৎসকেরা ভারতের চেন্নাইয়ে ‘প্রোটন বিম থেরাপি’ নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই সময় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার পাসপোর্ট নিজের জিম্মায় নিয়ে নেন আসামি, ফলে বিদেশে চিকিৎসা বাধাগ্রস্ত হয়।

অভিযোগ অনুযায়ী, একই বছরের ৩০ অক্টোবর সরোয়ার জাহান ভাড়াটে লোকজন নিয়ে কাফরুলে বাদীর বাসায় প্রবেশ করে তার মা ও বোনকে মারধর করেন এবং শ্লীলতাহানির চেষ্টাও চালান। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করা হয় বলে উল্লেখ করা হয়।

এছাড়া, আসামির দায়ের করা আরেকটি মামলায় বাদীকে পাঁচ দিন কারাভোগ করতে হয়েছে বলেও অভিযোগ করা হয়। পরে মামলা করতে গেলে প্রভাব খাটিয়ে থানা মামলা নেয়নি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় কাফরুল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

বাদীর অভিযোগ, পারিবারিক আদালত সন্তানের চিকিৎসা ব্যয় বহনের নির্দেশ দিলেও গত বছরের আগস্ট থেকে আসামি তা বন্ধ করে দিয়েছেন। একই সঙ্গে, মডেল রিয়া বর্মনের সঙ্গে পরকীয়া সম্পর্ক আড়াল করতে গিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি ও চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy