আলাউদ্দিন আলীর ‘প্রথম বাংলাদেশ’ ফুয়াদের হাতে!

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ’-এর নতুন সংস্করণ। এই পরিবেশনার

2026-03-25T19:58:40+00:00
2026-03-25T19:58:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলাউদ্দিন আলীর ‘প্রথম বাংলাদেশ’ ফুয়াদের হাতে!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ’-এর নতুন সংস্করণ। এই পরিবেশনার মাধ্যমেই যাত্রা শুরু করতে যাচ্ছে মিউজিক ও ক্রিয়েটিভ প্রোডাকশন প্ল্যাটফর্ম ফায়ারওয়ার্কস।

কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে, মনিরুজ্জামান মনিরের কথায় এবং আলাউদ্দিন আলীর সুরে সৃষ্টি কালজয়ী এই গানের নতুন সংস্করণটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আলমুক্তাদির।

ফুয়াদের প্রতিক্রিয়ায়, ‘ভিন্ন এই আয়োজনের মাধ্যমে গানটির ঐতিহ্য ও আবেগ অক্ষুন্ন রেখে তা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করাই মূল লক্ষ্য আমাদের।’

ফায়ারওয়ার্কস জানায়, গানটির ভিডিওটি লাইভ পারফরম্যান্স আঙ্গিকে নির্মিত হয়েছে, যেখানে সংগীতশিল্পীদের গায়কী, লাইভ ইন্সট্রুমেন্টেশন এবং তাৎক্ষণিক পারফরম্যান্সের শক্তিকে একটি মনোহর ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। 

‘প্রথম বাংলাদেশ’ গানটির নতুন সংস্করণ ২৬ মার্চ বিশ্বব্যাপী বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy