৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা-জানালা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়া বাসটি পন্টুনের

2026-03-25T20:13:20+00:00
2026-03-26T11:23:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাস, ভাঙা যাচ্ছে না দরজা-জানালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ১১:২৩ এএম  (ভিজিট : ১৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। পড়ে যাওয়া বাসটি পন্টুনের নিচে চলে গেছে বলে জানিয়েছেন ডুবুরি দলের সদস্যরা।

আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।

বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলছে। উদ্ধারকাজে গতি আনতে ঢাকার পাশাপাশি ফরিদপুর থেকেও বিশেষ ডুবুরি ইউনিট যুক্ত হচ্ছে।

ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, বাসটি পন্টুনের নিচে চলেযাওয়ার কারণে জানালা ও দরজা ভাঙা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর কিছুক্ষণে সাত-আটজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে বাসে থাকা অন্য যাত্রীদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

তিনি আরও বলেন, পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে এবং তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।




  বিষয়:   দৌলতদিয়া ট্র্যাজেডি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy