চতুর্থ দিনে সিনেপ্লেক্সে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট সোল্ড আউট!

বিনোদন ডেস্ক

বিনোদন

ডিসিপি জটিলতার কারণে মুক্তির পর কয়েকদিন সিনেপ্লেক্সে প্রদর্শন থেকে বঞ্চিত ছিল ঈদের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। অবশেষে ঈদের চতুর্থ

2026-03-25T20:16:46+00:00
2026-03-25T20:16:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চতুর্থ দিনে সিনেপ্লেক্সে ‘প্রিন্স’, মুহূর্তেই টিকিট সোল্ড আউট!
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ৫০)
‘প্রিন্স’ স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু
X

‘প্রিন্স’ স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু


ডিসিপি জটিলতার কারণে মুক্তির পর কয়েকদিন সিনেপ্লেক্সে প্রদর্শন থেকে বঞ্চিত ছিল ঈদের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। অবশেষে ঈদের চতুর্থ দিন, ২৪ মার্চ থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হয়েছে ছবিটি। 

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ‘প্রিন্স’-এর পোস্টার প্রকাশ করে জানায়, অ্যাকশন, ড্রামা ও বিনোদনে ভরপুর এই সিনেমাটি এখন বড় পর্দায় উপভোগ করা যাবে। দর্শকদের নিকটস্থ শাখায় এসে সিনেমাটি দেখার আহ্বানও জানানো হয়।

জানা গেছে, প্রথম শোটি বসুন্ধরা সিটি শাখায় বিকেল ৫টা ২০ মিনিটে নির্ধারণ করা হয়। তবে টিকিট অনলাইনে উন্মুক্ত হতেই মুহূর্তের মধ্যে সোল্ড আউট হয়ে যায়। দর্শকদের ব্যাপক চাহিদার কারণে পরে রাত ৮টা ৩০ মিনিটে আরো একটি শো যুক্ত করা হয়। ছবিটির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, শুরু থেকেই ডিসিপি জটিলতা না থাকলে ‘প্রিন্স’ সিনেপ্লেক্সে সর্বাধিক শো পেত। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই সব শাখায় অন্যান্য সিনেমার মতোই একাধিক শো নিয়ে চলবে ছবিটি।

ঈদের দিন মুক্তি পেলেও প্রযুক্তিগত জটিলতার কারণে সিনেপ্লেক্সে প্রদর্শন না হওয়ায় ভক্তদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল। তবে সিঙ্গেল স্ক্রিনসহ অন্যান্য মাল্টিপ্লেক্সে ইতিমধ্যেই দারুণ সাড়া জাগিয়েছে সিনেমাটি।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় তাকে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাচ্ছে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনার।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy