চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।দিবসটি উপলক্ষে

2026-03-26T13:12:31+00:00
2026-03-26T13:12:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের পরপরই বন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ এবং বন্দরে অবস্থানরত সব জাহাজ ও জলযানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে ২৫ মার্চ রাতে গণহত্যায় নিহতদের স্মরণে বন্দর সংরক্ষিত এলাকার বাইরে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। একই সঙ্গে বন্দরের সব জাহাজে ভেঁপু বাজিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।

সকাল সাড়ে ৮টায় বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গনে শহীদ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএন। এ সময় অন্যান্য বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চবকের বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দর এলাকার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে বাদ জোহর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন সব মসজিদে মহান স্বাধীনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া বন্দর হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। বন্দর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy