স্বাধীনতা দিবসে রাজনগরে শ্রদ্ধা ও গৌরবের উজ্জ্বল আয়োজন

অনলাইন ডেস্ক

সারাবাংলা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের রাজনগরে উদযাপিত

2026-03-26T13:22:49+00:00
2026-03-26T13:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বাধীনতা দিবসে রাজনগরে শ্রদ্ধা ও গৌরবের উজ্জ্বল আয়োজন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ৭৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের রাজনগরে উদযাপিত হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য ও বহুমাত্রিক কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি জানানো হয়েছে বিনম্র শ্রদ্ধা; একইসঙ্গে পুনরুজ্জীবিত হয়েছে মহান স্বাধীনতার চেতনা।

দিবসের প্রভাতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। এরপর রাজনগর কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনগর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম সেলুন ও সাধারণ সম্পাদক আব্বাস আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ পৃথকভাবে অংশগ্রহণ করেন। এছাড়া রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীনসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন গণকবর পরিদর্শন করা হয়। মুনসুর নগর গণকবর, পাঁচগাঁও গণকবর এবং মুন্সিবাজার গণকবর পরিদর্শনের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সকাল সাড়ে ৮টায় রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মাল্টিপারপাস হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে সহকারী কমিশনার (ভূমি), রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। এ সময় রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম ব্যাগসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের অসামান্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাজনগর যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ।

স্বাধীনতা দিবসে রাজনগরের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ এবং স্বাধীনতার আদর্শে আজও অবিচল রয়েছে এ জনপদের মানুষ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy