রাঙামাটিতে অর্ধশত যাত্রী নিয়ে উল্টে গেল বাস, আহত অনেকে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত

2026-03-26T14:03:53+00:00
2026-03-26T14:03:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে অর্ধশত যাত্রী নিয়ে উল্টে গেল বাস, আহত অনেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:০৩ পিএম   (ভিজিট : ১০৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাঙামাটির নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়।


বাসে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি রিজার্ভ করে চট্টগ্রামের কর্মস্থলে ফিরছিলেন পোশাক শ্রমিকরা। পথিমধ্যে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন পোশাক তৈরি কারখানায় কর্মরত বলে জানা গেছে।



বাসটির যাত্রী জুই চাকমা বলেন, ‘বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি সাপছড়ি এলাকার ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।



চট্টগ্রাম বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বাসটি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রাম নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy