কালিয়াকৈর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:৩১ পিএম আপডেট: ২৬.০৩.২০২৬ ২:৩৪ পিএম (ভিজিট : ৭৯)

X
সংগৃহীত ছবি
সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুর-১, আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর নেতৃত্বে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটি উদযাপিত করা হয়।
এরপর মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।পরে একে একে জাতীয়তাবাদীদল বিএনপির কালিয়াকৈর পৌর ও উপজেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের প্রতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে পুষ্পস্তবক পর্ব সমাপ্ত ঘোষণা করা হয়।