বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া

সারাবাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মোহাম্মদ আলী শয়ন মন্ডল নামে এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার

2026-03-26T14:44:04+00:00
2026-03-26T14:44:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা
স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মোহাম্মদ আলী শয়ন মন্ডল নামে এক বিএনপি কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শয়ন মন্ডল ওই গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ জানায়, বুধবার রাতে গ্রামের টগরের ছ-মিলের সামনে শয়ন মন্ডল ও একই এলাকার ফটিক মন্ডলের ছেলে সুবেল মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে সুবেল মন্ডল ধারালো ছুরি দিয়ে শয়নের বুকে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শয়নকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই আনারুল আকন্দ জানান, শয়ন আগে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। বর্তমানে ভেলাবাড়ি হাটের ইজারাদারের সহযোগী হিসেবে কাজ করতেন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

একই রাজনৈতিক দলের কর্মী সুবেল মন্ডলের সঙ্গে তার আগে থেকে কিছু বিষয় নিয়ে বিরোধ ছিল।

সারিয়াকান্দি থানার ওসি আ.ফ.ম. আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy