প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম আপডেট: ২৬.০৩.২০২৬ ৫:৪৫ পিএম (ভিজিট : ২৭৯)

X
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রসাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তেলন, সালাম গ্রহণ এবং শিক্ষার্থীদের শারিরিক কসরত প্রদর্শণ করা হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ‘র সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) প্রবীর কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন প্রমুখ।
এ সংবর্ধনা অনুষ্ঠানে দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ অংশ গ্রহণ করেন। এসময় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।