পূর্বধলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনে আজ বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে উপজেলা প্রশাসন,

2026-03-26T14:49:06+00:00
2026-03-26T14:49:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনে আজ বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন, বেসরকারী সংস্থা নানা কর্মসুচী পালন করেন। উপজেলা পরিষদ চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা হয়। 

পরে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি ও তার অঙ্গসংগঠন, পূর্বধলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফার নেতৃত্বে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ পুস্পস্তবক অপর্ণ করেন। উপজেলা প্রশাসনের পুস্পস্তবকের সময় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান। 

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুল আজিজ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার এর নেতৃত্ব পুষ্পস্তবক করা হয় । পরে সকাল ৯টায় পূর্বধলায় জগৎমণি সরাকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। 

তার আগে শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করে প্যারেড পরিদর্শন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, হামদ নাত প্রতিযোগিতায় বিজয়ী ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১ নেত্রকোণা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদস্য সার্র্কেল সজল কুমার, পূর্বধলা থানার অফিসার ইনজার্চ (ওসি) দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: জয়নাল আবেদীনসহ মুক্তিযোদ্ধাও  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিনিধিগণ। 

এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসুচী পালিত হয়। উপজেলার পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আগিয়া, ঘাগড়া দ্বিমুখী, মেঘশিমুল, হোগলা, মৌদাম, শালথী, নারায়ণডহার, দেওটুকোণ আব্দুল গণি, ডাঃ মোহাম্মদ আলী, জারিয়া নাটেরকোনা, পাটরা দামপাড়া, কাপাশিয়া, জালশুকা কুমুদগঞ্জ, হিরনপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করে।   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy