বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার

2026-03-26T17:17:33+00:00
2026-03-26T17:17:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম   (ভিজিট : ৩১৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫ বছর পূর্তি উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসের শুরুতে সকাল ৭টায় ডাকবাংলো চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী অমর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।

এরপর বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতীয় ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র, যুবক, কৃষক ও সাধারণ মানুষ যুদ্ধে অংশগ্রহণ করে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি ছিনিয়ে এনেছিলেন।"

তিনি আরও বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা একটি লাল-সবুজের পতাকা ও স্বাধীন ভূখণ্ড পেয়েছি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ ও সমাবেশ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের  সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দুপুর বারোটায় বাকেরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির সদস্য, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান,  বিএনপি নেতা রুহুল আমিন জোমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন সিকদার, পৌর বিএনপি নেতা আনিসুর রহমান আলিম জোমাদ্দার। উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলতাফ হোসেন তালুকদার ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দুপুরের খাবার খেতে দেখা যায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান কে।
 দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রীতি ফুটবল ম্যাচসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy