শহীদ স্মৃতি স্তম্ভে বিসিসি প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

বরিশাল অফিস

সারাবাংলা

বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।বৃহস্পতিবার (২৬ মার্চ) শহীদ

2026-03-26T19:03:34+00:00
2026-03-26T19:03:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শহীদ স্মৃতি স্তম্ভে বিসিসি প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি
বরিশাল অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ১১৪)
প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের  শ্রদ্ধাঞ্জলি
X

প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের শ্রদ্ধাঞ্জলি


বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বৃহস্পতিবার (২৬ মার্চ) শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতসহ নানা আয়োজনে দিবসটি পালন করে সিটি কর্পোরেশন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় এবং বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তার সাথে ছিলেন কর্পোরেশনের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

এছাড়া দিবসটি পালন উপলক্ষে দুপুর দেড়টার দিকে কর্পোরেশনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। উপস্থিত ছিলেন কর্পোরেশনের সচিব রুম্পা সিকদারসহ জেলা-মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় স্বাধীনতা যুদ্ধে ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসক শিরীন বলেন, ৪৭ এ দেশ ভাগের পরে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিলো ঊর্ধ ভাষা, শোষন করা হয়েছে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে। 

যার ফলশ্রæতিতেই ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে সৃষ্টি হয়েছে ১৬ ডিসেম্বর। স্বাধীনতাযুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এটা আমাদের আবেগের জায়গা। অথচ এই মুক্তিযুদ্ধকে আওয়ামীলীগ নিজেদের সম্পদ বানিয়েছে। এটাকে বিক্রি করে দিয়েছে আওয়ামীলীগ। তৈরী করেছে ভূয়া মুক্তিযোদ্ধা। আমাদের এই প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানেনা। 

কেননা ১৭ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। যে কারনে মুক্তিযুদ্ধ হয়েছিলো সেই বৈষম্য এখনও রয়ে গেছে। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy