যমুনা নদীর তীরে অষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ঢল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

হাজার হাজার হিন্দু ধর্মালম্বী পুণ্যার্থীদের পদচারণায় বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীরে মহাষ্টমীর স্নান অনুষ্ঠিত হচ্ছে।বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা

2026-03-26T18:13:18+00:00
2026-03-26T18:13:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনা নদীর তীরে অষ্টমীর স্নানে পুণ্যার্থীদের ঢল
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৭৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হাজার হাজার হিন্দু ধর্মালম্বী পুণ্যার্থীদের পদচারণায় বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর তীরে মহাষ্টমীর স্নান অনুষ্ঠিত হচ্ছে। 

বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা কালিতলা শ্মশান যমুনার ঘাটে স্নান শুরু হয়। যা চলবে দুপুর ৩ টা পর্যন্ত। অষ্টমীর স্নান উপলক্ষে ঘাটের পাশেই মেলা বসেছে। মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর  বিক্রে হচ্ছে।


পুণ্যার্থীরা পাঁপমোচন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় যমুনা নদীতে স্নান করে প্রার্থণা করেন আগত পুণ্যার্থীরা। সরেজমিনে দেখা গেছে , ভোর থেকেই বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা স্নান করতে যমুনা ঘাটে আসে। এসময় গঙ্গা, সূর্য পূজা অর্চনা করে ভক্তরা। চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। স্নান করতে আসা রেবতি পাল বলেন, যমুনায় স্নান তীর্থস্থানে পরিণত হয়েছে। এখানে পুণ্যার্থীরা স্নান করছে তাদের মনোবাসনা পূরণের জন্য।


শুকলা রানী বলেন, যমুনা নদীতে নতুন জলে অষ্টমীর স্নান করেছি ও পূজা দিয়েছি। অষ্টমীতে এখানে স্থানীয় লোকজনসহ দূর-দূরান্ত থেকে অনেক মানুষ মেলা দেখতে আসেন।


পুরোহিত বিষু গোস্বামী বলেন, পাঁপমোচনের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা যমুনা নদীতে স্নান করতে এসেছেন। বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসছে স্নান করতে। হাজার হাজার পুণ্যার্থীর ঢল নেমেছে নদীতে।


এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান জানান, নিরাপত্তা নিশ্চিতে যমুনা ঘাটে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোন বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy