প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম (ভিজিট : ৮৫)

X
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবীর, কৃষি অফিসার মোস্তাক আহমেদ, ওসি মোঃ মতিয়ার রহমান, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, মোঃ জাহেদুর রহমান ও জ্যোতিষ চন্দ্র বর্মন, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল।
এদিকে দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
এছাড়াও প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় দিবসের কর্মসূচী শেষ হয়। অপরদিকে একই দিন বাদ জোহর জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মোঃ ইউনুস আলী খানের নেতৃত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে এক র্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।