২৪ ঘণ্টায় যমুনা সেতুর টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপারে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।

2026-03-28T12:21:01+00:00
2026-03-28T12:30:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৪ ঘণ্টায় যমুনা সেতুর টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:২১ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ১২:৩০ পিএম  (ভিজিট : ৯২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানী ফিরতে থাকায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা। শনিবার(২৮ মার্চ) সকালে বাসেক’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার(২৬ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৭মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের(বাসেক) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে থাকায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।

যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। তারা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছেন।




  বিষয়:   যমুনা সেতু টোল  বঙ্গবন্ধু সেতু টোল আদায়  টাঙ্গাইল মহাসড়ক যানজট  ঈদ পরবর্তী যাতায়াত  বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy