লোহাগড়ায় ঝড়ের রাতে গোয়ালঘর থেকে গরু চুরি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ঝড়ের রাতে নিরঞ্জন বিশ্বাসের গোয়াল থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুটি গরু চুরি হয়েছে। চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

2026-03-28T15:25:33+00:00
2026-03-28T15:30:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় ঝড়ের রাতে গোয়ালঘর থেকে গরু চুরি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ৩:৩০ পিএম  (ভিজিট : ৩৮)
লোহাগড়ায় ঝড়ের রাতে দেড় লাখ টাকার গরু চুরি
X

লোহাগড়ায় ঝড়ের রাতে দেড় লাখ টাকার গরু চুরি

নড়াইলের লোহাগড়া উপজেলায় আবারও রাতের আঁধারে গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের মালোপাড়ার নিরঞ্জন বিশ্বাসের বাড়ি থেকে এ গরু চুরির ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গরুর মালিক নিরঞ্জন বিশ্বাসের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী জীবন বিশ্বাস।

ভুক্তভোগী জীবন বিশ্বাস জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরে থাকা গরু দুটিকে দেখভাল করে পরিবারসহ ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঝড় শুরু হলে সেই সুযোগ নেয় গরু চোর চক্রের সদস্যরা। ঝড়-বৃষ্টির মধ্যেই অজ্ঞাত চোরের দল  গোয়ালের শিকল খুলে ভেতরে প্রবেশ করে কৌশলে একটি দুধেলা গরু ও একটি এঁড়েবাছুর চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, গরু চুরির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।





  বিষয়:   লোহাগড়া গরু চুরি  নড়াইল সংবাদ  কামঠানা গ্রাম  জীবন বিশ্বাস  লোহাগড়া থানা পুলিশ। 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy