চুয়াডাঙ্গায় ৭ টি বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের ক্ষেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের

2026-03-28T16:17:36+00:00
2026-03-28T16:17:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় ৭ টি বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৫৩)
ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল
X

ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল


চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখালডাঙ্গা স্কুলপাড়া এলাকায় ফসলের ক্ষেতে পাওয়া ৭টি ল্যান্ডমাইন (বোমা) বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের মাধ্যমে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম দুপুর দেড়টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই স্থানে কৃষিজমিতে ল্যান্ডমাইনগুলো শনাক্ত করা হয়।

সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোঃ সেলিম ও ক্যাপ্টেন মোঃ রিফাত। অভিযানে সহায়তা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy