গণঅভ্যুত্থানের মাধ্যমে গডফাদাররা পরাজিত হয়েছে: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন আমলে

2026-03-28T20:07:26+00:00
2026-03-28T20:07:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণঅভ্যুত্থানের মাধ্যমে গডফাদাররা পরাজিত হয়েছে: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৩২)
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছেন
X

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখেছি, আওয়ামী লীগের শাসন আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল।

 এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা। আর গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এখন আমাদের সংগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জের রাজনীতি ও অর্থনীতিকে এখানকার মানুষের জন্য গড়ে তোলা যাতে সাধারণ মানুষ উপকৃত হয় এবং তাদের পক্ষে কথা বলা হয়।”

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এনসিপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, “নারায়ণগঞ্জ শক্তিশালী ঘাঁটিতে পরিণত হবে, এটা আমি ভবিষ্যৎ মনে করি না, বরং বর্তমান বাস্তবতা। অলরেডি নারায়ণগঞ্জ এনসিপির একটি শক্ত ঘাঁটি। সংগঠন শক্তিশালী করার পেছনে স্থানীয় নেতাকর্মীদের অবদান রয়েছে। এটার জন্য অবশ্যই কৃতিত্ব আপনাদের, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনে কাজ করেছেন। আর বিশেষভাবে ধন্যবাদ জানান এমপি আব্দুল্লাহ আল আমিনকে, যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করে বলেন, “নারায়ণগঞ্জে যাতে নতুন করে কোনো গডফাদার বা মাফিয়া তৈরি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকবো। নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy