রকস্টার লুকে শাকিব খান

বিনোদন রিপোর্ট

বিনোদন

রোজার ঈদের সিনেমার রেশ না কাটতেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। মালয়েশিয়ায় চলছে

2026-03-29T12:28:19+00:00
2026-03-29T12:28:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রকস্টার লুকে শাকিব খান
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:২৮ পিএম   (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রোজার ঈদের সিনেমার রেশ না কাটতেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। মালয়েশিয়ায় চলছে আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমার শুটিং। শনিবার শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার।

সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান। পোস্টারে দেখা গেল, চোখে কালো সানগ্লাস, পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফপ্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও। পেছনে লেখা সিনেমার নাম রকস্টার।

সোশ্যাল মিডিয়ায় রকস্টার সিনেমার পোস্টারটি শেয়ার করে দর্শকদের উদ্দেশে শাকিব খান লেখেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের উপহার।’
জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার ভিন্ন এক অধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন।

সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। এই সিনেমার নায়িকার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ফাঁস হওয়া মালয়েশিয়ায় শুটিংয়ের ভিডিওতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। গত বছর তাণ্ডব সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy