বিরামপুরে বালুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রিবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত ৬

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর জেলার বিরামপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী এক বাসের ধাক্কায় বাসচালকের সহকারীসহ

2026-03-29T14:41:21+00:00
2026-03-29T14:41:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিরামপুরে বালুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রিবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত ৬
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:৪১ পিএম   (ভিজিট : ১৩১)
বিরামপুরে বালুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রিবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত ৬
X

বিরামপুরে বালুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রিবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত, আহত ৬

দিনাজপুর জেলার বিরামপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী এক বাসের ধাক্কায় বাসচালকের সহকারীসহ দুইজন নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আজ রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে বিরামপুর উপজেলার চণ্ডিপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন ওরফে বাবু (৫৭) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অপরজন আজিজুল ইসলাম (২৫) দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের বিষয়টি বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে পঞ্চগড় থেকে হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস (ময়মনসিংহ ব-১১-০২৭৬) ঢাকায় যাচ্ছিল। পথে, বাসটি বিরামপুরের চণ্ডিপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌছলে সেখানে রাস্তার বা পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবোঝাই ট্রাকের (চুয়াডাঙ্গা ট-১১-০৬৪৭) পেছনে ধাক্কা দিলে যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের যাত্রী মোশাররফ হোসেন ও চালকের সহকারী আজিজুলল ইসলামের মৃত্যু হয়। 

এ সময় স্থানীয়রা দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, আজ রোববার সকালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা  হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও বালুবোঝাই ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy