চট্টগ্রামে বিডি ফুডের কোল্ড স্টোরেজে আগুন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় বিডি ফুডের ৩ নম্বর কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার

2026-03-29T15:02:53+00:00
2026-03-29T15:02:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বিডি ফুডের কোল্ড স্টোরেজে আগুন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:০২ পিএম   (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় বিডি ফুডের ৩ নম্বর কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

আজ রবিবার (২৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম।

আগুনের খবর পেয়ে দ্রুত আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুন নির্বাপনের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy