প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:০৬ পিএম (ভিজিট : ২৫)

X
মানববন্ধন কর্মসূচি পালিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, নিজ বিশ্ববিদ্যালয় থেকেই উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে রবিবার (২৯ মার্চ) দুপুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, প্রফেসর ডক্টর ফজলুল হক, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স প্যাকাল্টির ডিন প্রফেসর ডঃ মুহাম্মদ নাজমুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মীর খালেদ ইকবাল চৌধুরী, ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, পদার্থ বিজ্ঞাান বিভাগ, চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল আলমসহ অনেকে।
বক্তারা বলেন, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাহির থেকে উপাচার্য নিয়োগ দিয়ে আসছে। অথচ এই বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী দেশ ও বিদেশে শিক্ষকতা করছে। অথচ তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারেননি। এতে করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী। দ্রুত নিজস্ব ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানান বক্তারা।